বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের ১৫টি বিভাগ চালু হয়েছে। চালু হওয়ার পর থেকে গতকাল রোববার পর্যন্ত ছয় হাজারের বেশি রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে।
ইতিমধ্যে এমআরআই ও সিটি স্ক্যান করা শুরু হয়েছে। ল্যাবরেটরির পরীক্ষাও চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল নিয়োগ শেষ হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করার পর রোগী ভর্তি শুরু হবে। বিএসএমএমইউয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পরিকল্পনা অনুযায়ী হাসপাতাল পরিচালনা করা সম্ভব হলে এটি হবে দেশের সেরা সেবাকেন্দ্র। সেবা নেওয়ার জন্য করপোরেট হাসপাতালে বা বিদেশে যাওয়ার দরকার হবে না।

0 মন্তব্যসমূহ